মহেশখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
নিহত শিল্পী শীলের স্বামী স্থানীয় ব্যবসায়ী রবি সওদাগর জানান, ঘটনার সময় তিনি বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। ওই সময় বাড়িতে তার স্ত্রী শিল্পী শীল একাই অবস্থান করছিলেন।
হামলার খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে গিয়ে তিনি স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মায়ের এমন নির্মম মৃত্যুতে শোক ও ক্ষোভে ভেঙে পড়েছেন নিহতের ছেলে শুভ কান্তি সুশীল।
তিনি বলেন, “আমার ফুলের মতো মাকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে। আমার মায়ের কী অপরাধ ছিল? আমরা অভিভাবক হারিয়ে আজ নিঃস্ব।”
তিনি আরও বলেন, “প্রশাসনের কাছে আকুল আবেদন, দ্রুততম সময়ের মধ্যে ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

No comments