হিল চাদিগাং বৌদ্ধ বিহার কঠিন চীবর দান উপলক্ষে বৃত্তি–২০২৬
**বৃত্তি আবেদন বিজ্ঞপ্তি**
১৯তম শুভ কঠিন চীবর দান উপলক্ষে হিল চাদিগাং বৌদ্ধ বিহারের উদ্যোগে ২০২৬ ইং সালে এসএসসি ২০২৬ইং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা মেডেল ও এককালীন বৃত্তি প্রদান করা হবে।
**আবেদনের যোগ্যতা**
১. আবেদনকারীকে ২০২৬ ইং সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ পেতে হবে।
৩. আবেদনকারীকে চট্টগ্রাম মহানগরীতে বসবাসরত পাহাড়ি বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষার্থী হতে হবে।
৪. বৃত্তির জন্য নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
**আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র**
আবেদনকারীকে পূরণকৃত আবেদন ফরমের সঙ্গে—
* এসএসসি পরীক্ষার মার্কশিটের ১ কপি
* পাসপোর্ট সাইজের ১ কপি ছবি
সংযুক্ত করতে হবে।
**আবেদন জমাদানের নিয়ম ও সময়সীমা**
আবেদন ফরম হিল চাদিগাং বৌদ্ধ বিহার থেকে অথবা অনলাইনে সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২০ অক্টোবর ২০২৬ ইং তারিখের মধ্যে স্বশরীরে হিল চাদিগাং বৌদ্ধ বিহারে এসে বিহারাধ্যক্ষ অথবা পরিচালনা কমিটির সভাপতির নিকট জমা দিতে হবে।
**সম্মাননা ও বৃত্তি প্রদান**
আগামী ৩০ অক্টোবর ২০২৬ ইং, শুক্রবার, হিল চাদিগাং বৌদ্ধ বিহারে আয়োজিত দানোত্তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে—
**🏅 সম্মাননা মেডেল**
**🎓 এককালীন বৃত্তি**
প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে অবশ্যই স্বশরীরে উপস্থিত থেকে সম্মাননা মেডেল ও এককালীন বৃত্তি গ্রহণ করতে হবে। নির্ধারিত অনুষ্ঠানে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদন/বৃত্তি বাতিল বলে গণ্য হবে।
**বিশেষ নির্দেশনা**
আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও নির্ভুল হতে হবে। অসম্পূর্ণ আবেদন, নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া আবেদন অথবা প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না থাকা আবেদন বিবেচনা করা হবে না।
**হিল চাদিগাং বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ**

No comments